নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবাসহ সাব্বির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ছবি: সবুজ নিশান
নড়াইলে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সাব্বির মোল্লা (২৭) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক জান্নাতুল নাঈম এ রায় দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর উপজেলার ৯ নম্বর সিংগাশোলপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ মফিজ মোল্লার তত্ত্বাবধানে এএসআই নাহিদ নিয়াজ, এএসআই রমজান আলী হাওলাদার ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানে কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, সিংগাশোলপুর বাজার থেকে বড়কুলাগামী পাকা সড়ক থেকে সাব্বির মোল্লাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাব্বির মোল্লা নড়াইল সদর থানার শোলপুর গ্রামের হবিবার মোল্লার ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!