যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস পানিতে পড়ে আহত ১০, চালক পলাতক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM | সর্বশেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ PM ৬০
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস পানিতে পড়ে আহত ১০, চালক পলাতক

ছবি:সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আট থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন এবং ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম-কাসাদাহ ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাসটি প্রায় ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ বাস দুর্ঘটনা বাসচালক পলাতক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!