ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হবে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকসহ মোট ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বুধবার (৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন।
মেলায় পবিত্র কোরআন, হাদিস ও সিরাতের বইয়ের পাশাপাশি ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা এবং ধর্মীয় সাহিত্যের বিভিন্ন গ্রন্থ পাওয়া যাবে। শিশু-কিশোরদের জন্যও থাকবে বিভিন্ন ইসলামি বই।
দেশের পরিচিত প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামি প্রকাশনা সংস্থাগুলোও নিজেদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে পাঠকরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই দেখার এবং পছন্দের বই সংগ্রহের সুযোগ পাবেন।
আয়োজকদের আশা, মাসব্যাপী এই আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও বই পড়ার আগ্রহ বাড়বে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কোরআন, হাদিস ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার পাশাপাশি ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি ভূমিকা রাখবে।
বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক বইয়ের সমাহারের কারণে মেলায় উল্লেখযোগ্যসংখ্যক পাঠক-দর্শনার্থীর উপস্থিতি হবে বলে আশা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!