যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

নেইমারের অনুরোধেই ফুটবলে ফিরলেন ফিলিপ কুতিনিও, যোগ দিলেন সান্তোসে

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ PM ৭৬
নেইমারের অনুরোধেই ফুটবলে ফিরলেন ফিলিপ কুতিনিও, যোগ দিলেন সান্তোসে

ছবি:সংগৃহীত

মানসিক ক্লান্তির কারণে দীর্ঘ বিরতির পর শৈশবের বন্ধু নেইমারের অনুপ্রেরণায় ফুটবলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনিও। চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসে যোগ দিয়েছেন তিনি। ভাস্কো দা গামা ছাড়ার পর গত ফেব্রুয়ারি থেকে ক্লাবহীন থাকা কুতিনিওকে মাঠে ফেরাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নেইমার।

সংবাদ সম্মেলনে কুতিনিও জানান, ফুটবল থেকে দূরে থাকার সময় তিনিই প্রথম ব্যক্তি যিনি তাকে বার্তা পাঠিয়েছিলেন। প্রথমে মানসিক অবস্থা ভালো না থাকায় নেইমারের সান্তোসে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেও, দুই সপ্তাহ আগে তার পাঠানো শেষ বার্তায় নতুন করে চিন্তা শুরু করেন এই মিডফিল্ডার। কুতিনিওর মতে, ফুটবল থেকে দূরে থাকা নিজের প্রতি অন্যায় হতো, তাই তিনি বড় এই ক্লাবে ফেরার সিদ্ধান্ত নেন। সান্তোসে ১১ নম্বর জার্সি পরে খেলবেন তিনি এবং আপাতত আগামী তিন মাসে নিজের সেরাটা দিতে চান।

ব্রাজিল ফুটবল নেইমার সান্তোস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!