ছবি: সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের তত্ত্বাবধানে সফলভাবে একটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ মার্চ) রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অস্ত্রোপচার পরিচালনা করেছেন অধ্যাপক একেএম খুরশিদুল আলম এবং সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। দেশের একটি প্রত্যন্ত অঞ্চলের দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত এই রোগী পূর্বে সম্পূর্ণভাবে ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল ছিলেন।
রোগীর মায়ের আকুতিতে এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় রোগী ২২ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মেডিকেল বোর্ডের অনুমোদনের পর ২ মার্চ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়, যেখানে মা তার সন্তানকে কিডনি দান করেন। সার্জারির পর মা ও সন্তান উভয়ই সুস্থ রয়েছেন।
রোগীর ছাড়পত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, যিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এবং দেশে জটিল চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ডা. মো. রফিকুল ইসলাম বলেন, দেশে আইনি জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপনের সংখ্যা কম, তবে দক্ষ চিকিৎসকরা আন্তর্জাতিক মানে জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করতে সক্ষম।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে এবং রোগীদের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।
কিডনি প্রতিস্থাপন বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সার্জারি মা কিডনি দান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!