বরিশালের মুলাদী উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ছয় যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাতে ওই বাড়ির একটি কক্ষে বসে ছয় যুবক হাতবোমা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে তাঁরা সবাই আহত হ…