দুর্গাপূজার উৎসব মানেই নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা। পুরুষদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি বরাবরই অন্যতম জনপ্রিয় পছন্দ। তবে শুধু নকশা দেখে পাঞ্জাবি কিনলেই চলবে না; কোন দিনে পরবেন, আবহাওয়া কেমন থাকবে এবং পোশাকটির সঙ্গে কী ধরনের অনুষঙ্গ মানাবে—এসব বিষয়ও বিবেচনায় রাখা দরকার। সঠিক রং, কাপড় ও কাটিং বেছে নিলে পূজার সাজ যেমন হবে নজরকাড়া, তেমনি স্বস্তিও মিলবে।
পূজার সপ্তমী ও অষ্টমীর সকালে অঞ্জলি…