এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার দেশের সামগ্রিক পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ছয় লাখ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে ফলাফলের এই অবনতির মধ্যেও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমা…