সিলেটে কর্মরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে। ওই আইডি থেকে পবিত্র কোরআন, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিশ্বজিৎ রায় বর্তমানে সিলেটের গোয়…