ঢাকার ব্যস্ত নগরজীবন থেকে এক দিনের জন্য একটু বিরতি নিতে চাইলে রাজধানী ছেড়ে দূরে যাওয়ার প্রয়োজন নেই। পুরান ঢাকা ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা মুঘল, নবাবি ও ঔপনিবেশিক আমলের স্থাপনাগুলো ঘুরে দেখেই সাজানো যেতে পারে একটি দিনের ভ্রমণ পরিকল্পনা।
এক দিনে সবগুলো জায়গা ঘোরা কঠিন হলেও কাছাকাছি স্থাপনাগুলোকে একসঙ্গে রেখে পরিকল্পনা করলে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান দেখা সম্ভব। তবে দর্শনার্থীদের মনে রাখত…