নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া জাগানো বলিউডের অ্যাকশন থ্রিলার ‘মোহরা’ আবারও বড়পর্দায় আসছে। মুক্তির ৩২ বছর পর আগামী ৬ নভেম্বর নতুন সংস্করণে সিনেমাটি পুনঃমুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মস। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ঘোষণা দেওয়া হয়েছে।
গুলশান রাই প্রযোজিত এবং রাজীব রাই পরিচালিত সিনেমাটি প্রথম মুক্তি পায় ১৯৯৪ সালের ১ জুলাই। ছবির গ…