জনাব আসাদুজ্জামান, সবুজ নিশানের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম।
আসাদুজ্জামান: জি, আপনাকে ধন্যবাদ এবং সবুজ নিশানের কর্তৃপক্ষ ও কলাকুশলী যারা আছেন, তাঁদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
প্রশ্ন: প্রথমেই সংক্ষেপে জানতে চাই IEB-র কার্যক্রম এবং প্রকৌশলী সমাজ নিয়ে IEB-র ভাবনা।
আসাদুজ্জামান: ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (IEB) ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয…