যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হলেন আহসান হাবীব লেলিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ PM ১৩২
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হলেন আহসান হাবীব লেলিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন। দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা এই সংগঠককে নতুন দায়িত্ব দেওয়ায় বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ভলিবল ফেডারেশনের নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার মাধ্যমে দেশের ভলিবল উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ পেলেন প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি ভলিবলের প্রসার ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ক্রীড়ার প্রতি আগ্রহ দেশের ভলিবল অঙ্গনে নতুন গতি আনবে বলে মনে করছেন অনেকে।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রুয়েট শাখা ছাত্রদল, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন বাংলাদেশে ভলিবলের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!