মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে রক্ষা করলেও মাঠের বাইরের ঘটনায় নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। সান্তোসের হয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর সতীর্থদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ব্রাজিলিয়ান লিগে শাপকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে পিছিয়ে পড়া দলকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান ৩৪ বছর বয়সী …