যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে কানাডার পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে নতুন এই শুল্ক চালু হয়। এর ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার চলমান বাণিজ্য বিরোধ আরও জটিল হয়েছে।
কানাডার নতুন শুল্কের হার পণ্যের ধরন অনুযায়ী ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। তালিকায় রয়েছে ৭০০টির বেশি মার্কিন পণ্য। ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, কৃষি স…