বাংলা টেলিভিশন নাটকের দর্শকদের জন্য নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর এবার তিনি নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। এতে একইসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও এই প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে।
গত মাসে ধারাবাহিকটির ঘোষণা ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তখন থেকেই শিমু ও তটিনীকে একসঙ্গে দেখার অ…