যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ইউটিউবে বাংলা নাটকের রাজত্ব বদল: শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, পিছিয়ে গেল ‘বড় ছেলে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০২:১৩ PM

ইউটিউবে বাংলা নাটকের রাজত্ব বদল: শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, পিছিয়ে গেল ‘বড় ছেলে’

ছবি: সংগৃহীত

বাংলা নাটকের ইউটিউব দর্শকপ্রিয়তার তালিকায় এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে সর্বাধিক দেখা নাটকের তালিকায় শীর্ষে থাকা জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ এখন তৃতীয় স্থানে নেমে গেছে। নতুন করে শীর্ষস্থান দখল করেছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, আর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ‘মামার বাড়ি’।

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। পারিবারিক সম্পর্ক, হাস্যরস ও শ্বশুরবাড়ির নানা অভিজ্ঞতা ঘিরে নির্মিত এই নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। এখন পর্যন্ত নাটকটি প্রায় ৭৪ মিলিয়ন দর্শক দেখেছেন।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘মামার বাড়ি’। নিলয় আলমগীর ও হিমি অভিনীত এই নাটকে গ্রামীণ পরিবেশ, পারিবারিক সম্পর্ক এবং জমি ভাগাভাগি নিয়ে নানা মজার ঘটনা তুলে ধরা হয়েছে। সহজ গল্প ও অভিনয়ের কারণে নাটকটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে। এটি দেখেছেন প্রায় ৬১ মিলিয়ন দর্শক।

একসময় ইউটিউবের বাংলা নাটকের তালিকায় দীর্ঘদিন রাজত্ব করেছে ‘বড় ছেলে’। অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত এই নাটকটি মধ্যবিত্ত পরিবারের দায়িত্ব, ত্যাগ এবং বড় সন্তানের সংগ্রামের গল্প তুলে ধরে দর্শকদের আবেগে জায়গা করে নেয়। বর্তমানে নাটকটি তৃতীয় অবস্থানে রয়েছে এবং এটি দেখা হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন বার।

চতুর্থ অবস্থানে রয়েছে ‘সংসার আমার ভাল্লাগে না’। নিলয় ও হিমি অভিনীত এই নাটকে দাম্পত্য জীবনের নানা সমস্যা, ভুল–বোঝাবুঝি ও হাস্যরসাত্মক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। নাটকটি এখন পর্যন্ত প্রায় ৫৭ মিলিয়ন দর্শক দেখেছেন।

সর্বাধিক দেখা বাংলা নাটকের পঞ্চম স্থানে রয়েছে ‘ভুলো না আমায়’। মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল অভিনীত এই নাটকে সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি পেয়েছে প্রায় ৫৫ মিলিয়ন ভিউ।

বাংলা নাটকের এই তালিকা প্রমাণ করছে, দর্শকদের পছন্দে এখন পারিবারিক গল্প, আবেগ, হাস্যরস ও বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা কাহিনিগুলোই সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।

বাংলা নাটক শ্বশুরবাড়িতে ঈদ বড় ছেলে নাটক অপূর্ব মেহজাবীন চৌধুরী নিলয় আলমগীর হিমি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!