চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে দুই দিন…