নিউ মার্কেটে অগ্নিকাণ্ড; ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কোতোয়ালি থানার আওতাধীন মার্কেটটির বি ব্লকের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর নন্দনকানন স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
তিনি বলেন, আগুন লাগার তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিউ মার্কেট অগ্নিকাণ্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!