যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই অটোরিকশাযাত্রীর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ PM ১২
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই অটোরিকশাযাত্রীর

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৈকুলী এলাকার শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

রূপগঞ্জ দুর্ঘটনা নারায়ণগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!