যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

ঢাকা–সিলেট মহাসড়কে র‍্যাবের জালে দুই মাদক কারবারি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ PM

৮৫
ঢাকা–সিলেট মহাসড়কে র‍্যাবের জালে দুই মাদক কারবারি

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে সাড়ে চল্লিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর র‍্যাব-১১ সিপিএসসি ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে র‍্যাব-১১ এর একটি চৌকস অভিযান দল নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ ভ্যানের বডির নিচ থেকে ৪০.৫ কেজি গাঁজাসহ মিলন মিয়া (৪২) ও তাহাদুল ইসলাম শান্ত (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান, নগদ তিন হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিলন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব চারাভাঙ্গা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে এবং তাহাদুল ইসলাম শান্ত গাজীপুর জেলার শ্রীপুর থানার শৈলাট গ্রামের মৃত বাহাদুরের ছেলে।

শহীদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!