ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে একই এলাকার নূর আলী ও বাদশার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার পক্ষের লোকজন বিতর্কিত জমি দখলের চেষ্টা করলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঝিনাইদাহ সংঘর্ষ শৈলকুপা জমি বিরোধ জমি নিয়ে সংঘর্ষ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!