রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে তানভীর আহমেদ রাকিব (৪৬) নামে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
খিলগাঁও থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ গোড়ানে অভিযান পরিচালনা করা হয়। পরে নিজ বাসা থেকেই তানভীর আহমেদ রাকিবকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষি…