যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ PM ১১
পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে তানভীর আহমেদ রাকিব (৪৬) নামে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

খিলগাঁও থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ গোড়ানে অভিযান পরিচালনা করা হয়। পরে নিজ বাসা থেকেই তানভীর আহমেদ রাকিবকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ছাত্রলীগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!