যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

মেহেরপুর সীমান্তে দুই অভিযানে উদ্ধার গাঁজা, সিরাপ ও মদ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ PM ১৩
মেহেরপুর সীমান্তে দুই অভিযানে উদ্ধার গাঁজা, সিরাপ ও মদ

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার করা ভারতীয় মাদকদ্রব্য। ছবি: সংগৃহীত

মেহেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ার ডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৭ হাজার টাকা। অভিযানে কাউকে আটক করার তথ্য জানায়নি বিজিবি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠে অভিযান চালানো হয়। বিজিবির একটি টহল দল সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।

একই রাতে কাজিপুর বিওপির আওতাধীন মথুরাপুর রিফুজি পাড়া মাঠেও অভিযান পরিচালনা করে বিজিবি। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ার ডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য এক লাখ ১৪ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদকের বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।

মেহেরপুর বিজিবি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!