যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন’

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:১১ AM

৮২
ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন’

বাগেরহাটের মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। জুলাই আন্দোলনে সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  
শুক্রবার নব্বইরশী বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলামকে সংবর্ধনা উপলক্ষে গণজমায়েত সমাবেশে অনুষ্ঠিত হয়। 
উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সভাপতিত্ব সম্মানিত অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জের সন্তান জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। 


বিশেষ অতিথির বক্তৃতা করেন  জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ, জামায়াত ইসলামীর  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে পৃথক অনুষ্ঠানে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলামকে ও সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!