শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে দুর্দান্ত শতক হাঁকিয়ে পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারের একটি রেকর্ডে নাম লেখালেন ফখর জামান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁর এই পারফরম্যান্সে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ দুটি সেঞ্চুরির রেকর্ডে আনোয়ারে…