যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

শালিখায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ PM ১৯
শালিখায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মনিরুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলা ছাত্রদলের সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক পরশ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সুজাত হোসেন সজীব এবং সদস্যসচিব মো. তিতাস বিশ্বাস বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত মনিরুল ইসলামের কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না। পাশাপাশি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তাঁর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা ছাত্রদল।

শালিখা মাগুরা ছাত্রদল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!