আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন—এমন সকল মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারাও চাইলে ১০ দলীয় জোটে আসতে পারেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আব্দুল হান্নান মাসুদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে, ইনশাআল্লাহ।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, এডভোকেট শাহ্ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!