বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দল কেবল ক্ষমতার পালাবদলের অংশ নয়, বরং রাষ্ট্রের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই ধরনের একটি রাজনৈতিক শক্তি। আজ দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রায় অর্ধশতাব্দীর এই যাত্রাপথে বিএনপি কখনো রাষ্ট্র পরিচালনা করেছে, কখনো বিরোধী দলের ভূমিকায় থেকেছে, কখনো দমন-পীড়নের মুখোমুখি হয়েছে, আবার কখনো গণআন্দোলনের কেন্দ্রবিন্দ…