যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

পৌরসভা যুবদলে ১ নং যুগ্ম আহবায়ক কাজী আজগর আলী শিবলু বহিষ্কার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:১৬ AM

১৬০
পৌরসভা যুবদলে ১ নং যুগ্ম আহবায়ক কাজী আজগর আলী শিবলু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর সেনবাগ পৌর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী আজগর আলী শিবলুকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া। রাতে সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট চিঠির একটি কপি হস্তান্তর করা হয়। 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!