মো. আরিফ মোল্যা ও মো. ফিরোজ শিকদার। সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দুই স্থানীয় নেতা দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার সততা ফল ভাণ্ডারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা জানান।
পদত্যাগ করা দুই নেতা হলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহদফতর সম্পাদক মো. আরিফ মোল্যা এবং মহারাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. ফিরোজ শিকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফ মোল্যা জানান, তিনি উপজেলা আওয়ামী লীগের সহদফতর সম্পাদক এবং ফিরোজ শিকদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত ও আদর্শগত কারণ দেখিয়ে তাঁরা দলটির সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে দুই নেতা বলেন, শুক্রবারের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁদের আর কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। ভবিষ্যতেও দলটির সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্তের কথা জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, এখন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তাঁরা নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!