যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জের

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ PM ৫৪
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ফিরোজ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিস্ফোরক মামলায় তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল হালিম জানান, বেতকান্দি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিস্ফোরক মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফিরোজকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।

তৌহিদুল ইসলাম ফিরোজ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। একই বছর অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!