যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ PM ৩৬
লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

লালবাগ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, লালবাগ থানার ১৩৮/১৭ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শারমিন সুলতানা সর্মির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততার তথ্য রয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

জানা গেছে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন সর্মি।

এদিকে শারমিন সুলতানা সর্মির স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু বর্তমানে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!