যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৯৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ PM ৩
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৯৮

রাজধানীতে অভিযানে উদ্ধার করা অস্ত্র, মাদক, জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। পুলিশ জানিয়েছে, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহরণের শিকার একজনকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে—১৭৮ জন। তেজগাঁও বিভাগ থেকে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগ থেকে ৭১ জন করে, গুলশান বিভাগ থেকে ৫৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন এবং রমনা বিভাগ থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনজন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। এ ছাড়া অপরাধে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের জব্দ করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন। অভিযানে ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট ও নগদ ১০ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি অভিযান রাজধানীতে গ্রেপ্তার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!