যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংস্কারের আলোচনা চলছে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ PM ১৩
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংস্কারের আলোচনা চলছে

ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার। এ প্রক্রিয়ায় টেলিভিশন ও সংবাদপত্রের মালিকদের পাশাপাশি অন্যান্য অংশীজনের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সাইবার নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক, সরকার ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং সামনে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পার্থ বলেন, নির্বাচনের আগে থেকেই এ বিষয়ে আলোচনা করে আসছেন তিনি। এবার হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে তাঁর দাবি।

নেত্রকোণায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, ঘটনা যাঁর সঙ্গেই ঘটুক, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা এবং স্থানীয় বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্দালিভ রহমান পার্থ তথ্যমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!