ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরী। ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও ভাগ্যের নানা বাঁক নিয়ে নির্মিত নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ শিগগিরই দর্শকদের সামনে আসছে।
নাটকটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। এতে তৌসিফ ও মালাইকার পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটি প্রকাশ করা হবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
নির্মাতা মাসরিকুল আলম জানান, ‘আমার রাজ্যে তুমি’ এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, পরিস্থিতি ও ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্কের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
তিনি বলেন, গল্পে শুধু একটি সম্পর্কের চিত্র নয়, বরং একটি সম্পর্ক মানুষের অনুভূতি ও জীবনে কী ধরনের প্রভাব ফেলে, সেটিও তুলে ধরা হয়েছে।
নির্মাতার ভাষ্য, দর্শক নাটকটির চরিত্রগুলোর আবেগ ও অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। নাটকটি শেষ হওয়ার পরও এর গল্প ও চরিত্র দর্শকের মনে থেকে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে দেশের জনপ্রিয় অনেক অভিনেত্রীর জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে। এবার নতুন জুটি হিসেবে মালাইকা চৌধুরীর সঙ্গে তার পর্দা উপস্থিতি কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
তৌসিফ মাহবুব মালাইকা চৌধুরী কেয়া পায়েল আমার রাজ্যে তুমি নতুন নাটক ২০২৬
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!