যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

কোটি টাকার বউ’ নিয়ে আসছেন মিতুল খান ও নির্জন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০২:১৩ PM

৩৭
কোটি টাকার বউ’ নিয়ে আসছেন মিতুল খান ও নির্জন

‘কোটি টাকার বউ’ নাটকে দেখা যাবে নীলয়-মাহী জুটিকে।

পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নতুন একক নাটক ‘কোটি টাকার বউ’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নির্মাতা মিতুল খান ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন। নির্মাতাদের আশা, নাটকটি বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য একটি অর্থবহ গল্পও উপহার দেবে।

নাটকটির গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মিতুল খান। সংলাপ লিখেছেন ফরিদুল ইসলাম নির্জন। ভিন্নধর্মী গল্প বলার ধরন ও দর্শকনির্ভর নির্মাণশৈলীর জন্য পরিচিত এই জুটি নতুন কাজটি নিয়েও আশাবাদী।

‘কোটি টাকার বউ’ নাটকে অভিনয় করেছেন নীলয় আলমগীর, সামিরা খান মাহী, পাভেল, মাছুম বাসার এবং চিত্রলেখা গুহসহ আরও কয়েকজন শিল্পী। পারিবারিক আবহের সঙ্গে হাস্যরসের সমন্বয়ে নির্মিত এই নাটকটি সব শ্রেণির দর্শকের কাছে উপভোগ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই দুপুর ২টায় পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

বর্তমানে ইউটিউবভিত্তিক বাংলা নাটকের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়ছে। সেই দর্শকচাহিদার কথা বিবেচনায় রেখেই নির্মিত ‘কোটি টাকার বউ’ দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা নির্মাতা ও কলাকুশলীদের।

কোটি টাকার বউ নাটক মিতুল খান ফরিদুল ইসলাম নির্জন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!