জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে জায়ান ফারুক আয়াশ
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-এর জন্য ২৭ জুন দিনটি প্রতি বছরই বিশেষ। কারণ, নিজের জন্মদিনের পাশাপাশি একই দিনে জন্মদিন উদযাপন করে তাঁর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশও।
১৯৮৫ সালের ২৭ জুন জন্ম নেওয়া অপূর্ব এ বছর ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করেছেন। বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় দিনটি তাঁদের পরিবারের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পেয়েছেন এই অভিনেতা। অনেকেই তাঁর সঙ্গে তোলা পুরোনো ছবি শেয়ার করে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
এদিকে বিশেষ দিনটি উপলক্ষে বাবা ও ছেলের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অপূর্ব। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "জন্মদিনের সুন্দর শুভেচ্ছাগুলোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।"
অপূর্বের এই পোস্টেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনার বার্তা অব্যাহত রয়েছে। অনেকেই বাবা-ছেলের সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের কামনা করেছেন।
জিয়াউল ফারুক অপূর্ব জায়ান ফারুক আয়াশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!