যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

ইরানকে সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৮:২০ AM | সর্বশেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৩:০২ PM ৪১
ইরানকে সহ্য করতে না পারা পর্যন্ত হামলা চলবে :  ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সুযোগ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে তেহরানের প্রতি তার আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান আর হামলা সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ইরান উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তার ভাষ্য, এই চাপ অব্যাহত থাকলে একসময় তেহরান উপলব্ধি করবে যে তারা আর এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক সমাধানের পথ এখনো সম্পূর্ণ বন্ধ হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন কর্তৃপক্ষ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে আটকে থাকা জাহাজগুলোর চলাচলের আবেদন দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা বৈশ্বিক তেলবাজার এবং আন্তর্জাতিক নৌপরিবহনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!