যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে সাদ্দাম আমলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রাদ আলানবাগি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ PM | সর্বশেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ PM ৬০
যুক্তরাষ্ট্রের মিশিগানে সাদ্দাম আমলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রাদ আলানবাগি গ্রেপ্তার

ছবি:সংগৃহীত

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে দায়িত্ব পালনকারী এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) নিশ্চিত করেছে যে, সাদ্দাম সরকারের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তদন্ত সাপেক্ষে রাদ আলানবাগি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, আলানবাগি ২০১৪ সালে নিউইয়র্ক দিয়ে আইনগতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি বৈধভাবে প্রবেশের শর্ত লঙ্ঘন করেন। বর্তমানে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অতীতের গোয়েন্দা পরিচয় থাকা সত্ত্বেও তিনি কীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেলেন এবং তাঁর বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, কোনো সর্বাত্মকতাবাদী দলের সদস্য হলে বা ভিসার আবেদনে মিথ্যা তথ্য দিলে অভিবাসন মর্যাদা বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আজীবন প্রবেশে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এর আগে ২০২০ সালেও সাবেক এক ইরাকি কর্নেল নাগরিকত্বের আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তাঁর মার্কিন নাগরিকত্ব বাতিল করা হয়েছিল।

মিশিগান নিউজ সাদ্দাম হোসেন গোয়েন্দা কর্মকর্তা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!