যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ PM ৬২
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ছবি:সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেন যে, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে এবং শপথ না নিয়ে রায়ের সঙ্গে প্রতারণা করছে। বারবার প্রতিবাদের পর কর্ণপাত না করায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন এবং সংসদ থেকেও ওয়াকআউট করেছেন। সরকারের প্রতি জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা।

১১ দলীয় ঐক্য ঢাকা রংপুর লংমার্চ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!