ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে যাওয়ায় সাময়িকভাবে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। মঙ্গলবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে এবং দ্রুত কাপড় সরিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে পুনরায় চলাচল স্বাভাবিক করা হয়।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি (লাইন-৬)-এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, নিরাপত্তার খাতিরে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর থেকে কাপড়টি সরানোর পর ট্রেন চলাচল আবার শুরু হয়। এই সাময়িক বিঘ্নের ফলে বিভিন্ন স্টেশনে অন্যান্য ট্রেনগুলোকে নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়, যার কারণে যাত্রীদের কিছু সময় ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে মেট্রোরেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
মেট্রোরেল সংবাদ মেট্রোরেল চলাচল বন্ধ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!