ছবি:সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ সংবাদ সম্মেলন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!