ছবি: সংগৃহীত
দীঘি অভিনীত ‘বিদায়’ সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে না। শেষ মুহূর্তে এসে সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে।
সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, আগামী বছর সুবিধাজনক কোনো সময়ে ‘বিদায়’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
মুক্তি পিছিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী দীঘি। তাঁর ভাষ্য, প্রযোজক ও পরিচালক নিশ্চয়ই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটি পরে ভালো সময়ে মুক্তি পাবে বলে আশা করছেন তিনি। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা হিসেবেও ‘বিদায়’-কে উল্লেখ করেন এই অভিনেত্রী।
পরিচালক মেহেদী হাসান হৃদয়ও জানিয়েছেন, আপাতত সিনেমাটি মুক্তি পাচ্ছে না। মুক্তি পিছিয়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত প্রযোজকই বলতে পারবেন বলে জানান তিনি।
দীঘি বিদায় দুর্গাপূজা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!