যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

উজানের ঢলে ভয়াবহ মনু নদী, বাঁধ ভেঙে প্লাবিত ১৫ গ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৩:১৮ PM

২১
উজানের ঢলে ভয়াবহ মনু নদী, বাঁধ ভেঙে প্লাবিত ১৫ গ্রাম

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীর বাঁধ ভেঙে কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। পরে রাতে আকুয়া অংশে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদ, মশাজানসহ আশপাশের এলাকায় দ্রুত পানি ছড়িয়ে পড়ে।

পানি বৃদ্ধির কারণে এসব এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মনু নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে মেরামতের কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় একটি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মৌলভীবাজার মনু নদী বন্যা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!