গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন; ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে দাউদ হোসেনকে ক্লোজ করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে তাঁকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি ওই দিন থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে।
এর পাঁচ দিন আগে, ১১ সেপ্টেম্বর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে মিছিলটি বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপের কথা জানায় পুলিশ।
ওই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছিল। পরবর্তী সময়ে ঘটনাটিকে কেন্দ্র করে আরও গ্রেপ্তারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
তবে দাউদ হোসেনকে ক্লোজ করার সরকারি আদেশে ১১ সেপ্টেম্বরের মিছিলের ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। সেখানে কেবল প্রশাসনিক কারণে তাঁকে ডিএমপি সদর দপ্তরের সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
গুলশান ওসি ডিএমপি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!