যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে বাজারে দ্যা সেলেস্টে

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:১৬ AM

সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে বাজারে দ্যা সেলেস্টে

দ্যা সেলেস্টের স্কিনকেয়ার পণ্য। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ক্রমবর্ধমান বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশীয় ব্র্যান্ড ‘দ্যা সেলেস্টে’। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার পণ্যকে কেবল উচ্চ আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ ভোক্তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া।

ব্র্যান্ডটির দাবি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দেশীয় উৎপাদন ব্যবস্থা এবং গবেষণাভিত্তিক পণ্য উন্নয়ন প্রক্রিয়ার সমন্বয়ে তারা এমন সব স্কিনকেয়ার পণ্য তৈরি করছে, যা কার্যকারিতা ও সাশ্রয়ী মূল্যের মধ্যে ভারসাম্য বজায় রাখে। বাংলাদেশের আবহাওয়া, পরিবেশ ও ত্বকের বিশেষ চাহিদাকে গুরুত্ব দিয়েই প্রতিটি পণ্য তৈরি করা হয়েছে।

দ্যা সেলেস্টের প্রতিষ্ঠাতা সাহ পারান খান বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য উচ্চমানের, বিজ্ঞানসম্মত স্কিনকেয়ার সহজলভ্য করা। অনেক সময় ভালো স্কিনকেয়ার পণ্য মানুষের নাগালের বাইরে চলে যায়। আমরা সেই বাধা দূর করতে চাই।”

বর্তমানে ব্র্যান্ডটি বাজারে সাত ধরনের সিরাম এবং একটি টোনার নিয়ে এসেছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে ভিটামিন সি সিরাম, ট্রানেক্সামিক অ্যাসিড সিরাম, আলফা আরবুটিন সিরাম, হায়ালুরনিক অ্যাসিড সিরাম, স্যালিসিলিক অ্যাসিড সিরাম, নিয়াসিনামাইড সিরাম, অ্যাজেলেইক অ্যাসিড সিরাম এবং গ্লাইকোলিক অ্যাসিড টোনার।

ব্র্যান্ডটির তথ্য অনুযায়ী, এসব পণ্য ডার্ক স্পট, ব্রণের দাগ, ত্বকের শুষ্কতা, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ এবং অসম ত্বকের রঙের মতো সাধারণ স্কিন সমস্যার সমাধানে সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে। দৈনন্দিন ব্যবহার উপযোগী হওয়ায় সব ধরনের ত্বকের মানুষ সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন।

বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে ভিটামিন সি সিরাম, আলফা আরবুটিন সিরাম এবং নিয়াসিনামাইড সিরামের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে এসব পণ্যের চাহিদাও ক্রমশ বাড়ছে।

শুধু সিরাম ও টোনারেই সীমাবদ্ধ থাকছে না দ্যা সেলেস্টে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, বডি ওয়াশ, শ্যাম্পু এবং মাইসেলার ওয়াটারের মতো নতুন পণ্য নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ স্কিনকেয়ার ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের, যেখানে দৈনন্দিন ত্বক পরিচর্যার প্রতিটি ধাপের জন্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার পণ্যকে স্থানীয়ভাবে উৎপাদন করে ভোক্তাদের জন্য আরও সহজলভ্য করা। একই সঙ্গে দেশের স্কিনকেয়ার শিল্পে গবেষণা ও উদ্ভাবনের নতুন ধারা তৈরি করাও তাদের অন্যতম উদ্দেশ্য।

বর্তমানে দ্যা সেলেস্টের পণ্য অনলাইনের পাশাপাশি বিউটিবুথের দুটি ফিজিক্যাল আউটলেটে পাওয়া যাচ্ছে। অনলাইনে পণ্য ক্রয়ের সুবিধাও চালু রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা সহজেই পণ্য সংগ্রহ করতে পারছেন।

বিউটি ও স্কিনকেয়ার খাতের বিশ্লেষকদের মতে, স্থানীয়ভাবে গবেষণাভিত্তিক ও সাশ্রয়ী পণ্য উৎপাদনের উদ্যোগ দেশের প্রসাধনী শিল্পে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে ভোক্তাদের জন্য আন্তর্জাতিক মানের বিকল্প তৈরি করাও সহজ হবে।

ওয়েবসাইটে ভিজিট করুন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!