নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারসংলগ্ন এলাকা থেকে মাটি কাটার দৃশ্য। | ছবি: সংগৃহীত
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো পদ্মা রেলসেতুর পিলারসংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং রেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ৮৫, ৮৬ ও ৮৭ নম্বর পিলারের আশপাশ থেকে ভেকু মেশিন দিয়ে প্রকাশ্যে মাটি কেটে নেওয়া হয়েছে। পরে সেই মাটি বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয় বলে দাবি করেছেন তারা। দীর্ঘদিনের এ কার্যক্রমের ফলে পিলারসংলগ্ন এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়ে তা পুকুরের মতো রূপ নিয়েছে।
স্থানীয়দের মতে, বিষয়টি দীর্ঘদিন চললেও শুরুতে কেউ কার্যকর ব্যবস্থা নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং এরপরই অভিযান শুরু হয়।
স্থানীয় বাসিন্দা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!