ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, চুক্তিতে না এলে এক রাতেই ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হতে পারে।
সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরান–কে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে।
ট্রাম্প দাবি করেন, ইরানের কাছে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। তবে অল্প সময়ের মধ্যেই ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। তাদের শর্ত অনুযায়ী, স্থায়ীভাবে হামলা বন্ধ করতে হবে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এই শর্ত পূরণ হলেই কেবল তারা কোনো চুক্তিতে সম্মত হতে পারে।
এ প্রসঙ্গে ট্রাম্প আরও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, নির্ধারিত সময়সীমা শেষ হলে ইরানকে “প্রস্তর যুগে” ফিরিয়ে দেওয়া হবে। দেশটির অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইতোমধ্যেই চলমান ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে এমন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
ট্রাম্প ইরান হুমকি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা মধ্যপ্রাচ্য সংকট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!